সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম

ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে গিয়ে প্রচন্ড গরমে শিক্ষার্থীর মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ঈশ্বরদীতে
পুকুরে গোসল করতে গিয়ে প্রচন্ড গরমে শিক্ষার্থীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদ দাতা।।

 

প্রচন্ড গরমে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পুুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিলয় হোসেন (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে পাবনা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল কলেরকাদা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত নিলয় ওই এলাকার জামাল প্রামানিকের ছেলে ও স্থানীয় আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

মৃত নিলয়ের চাচাতো ভাই স্থানীয় মেম্বার সজিব হোসেন জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে অন্যান্যদের দিনের মত গোসল করতে যায় নিলয়। সাঁতার কম জানায় পানিতে তলিয়ে যায় নিলয়। পুকুরে গোসল করতে যাওয়া অন্যরা নিলয়কে ডুবে যেতে দেখে তারা অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার এসআই মোঃ রবিউল ইসলাম জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সাঁতার কম জানায় নিলয় পানিতে ডুবে মারা যায়। ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!