শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

ঈশ্বরদীতে পাওনা টাকা চাইতে গিয়ে মা ও মেয়ে অমানুষিক নির্যাতনের শিকার, থানায় অভিযোগ দায়ের

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

পাওনা টাকা চাওয়ার অপরাধে মা ও মেয়েকে পিটিয়ে জখম,
থানায় অভিযোগ দায়ের
————
এম এন সরদার।। পাওনা টাকা চাইতে গিয়ে বেধরক মারপিটের শিকার হয়ে আহত হয়েছে নাসিমা(৩৭) ও তার মেয়ে বৃষ্টি খাতুন (১৯)। ঘটনাটি ঘটেছে আজ ১৯ এপ্রিল’২২ দুপুর ১টায় ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জগনাথপুর পশ্চিমপাড়া গ্রামে। থানায় দায়েরকৃত অভিযোগ ও ভিক্টিমদের মৌখিক বর্ণনায় জানা যায়, উল্লেখিত সময়ে পাওনা প্রায় ২ লক্ষ টাকা চাইতে গেলে অভিযুক্ত জগনাথপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত খবির প্রাং-এর ছেলে আব্দুল হালিম (৩৫) ও তার স্ত্রী আন্না খাতুন (২৭) প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ তারপর চড়-থাপ্পর-কিল-ঘুষি এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী ভাবে মারপিট করলে ফোলা-কালশিরা এবং রক্তাক্ত জখম হয়। এসময় ভিক্টিমদের চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলেও তাদেরকে কাছে ভিড়তে দেয়না। এক পর্যায়ে টানাহেচড়া করে তাদেরকে তাড়িয়ে দেয়। তারা উভয়ই আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৫ মাস আগে আত্মীয়তার সূত্র ধরে নাসিমার কাছ থেকে আব্দুল হালিম বাড়ি করার জন্য ২ লক্ষ টাকা ঋণ নেয়। কিন্তু একমাস পরে দেয়ার কথা থাকলেও অধ্যাবধি ঋণের টাকা ফেরৎ না দিয়ে নানা ধরনের টালবাহানা করতে থাকে। আজ পুনরায় টাকা চাইতে গেলে তারা নির্দয়ভাবে মারধর করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!