রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড়

ঈশ্বরদীতে নৌকা ডুবি, ৫ জন উদ্ধার, ১ জন নিখোঁজ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

ঈশ্বরদীতে নৌকাডুবির ঘটনায় শফিকুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এসময় স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মার সাঁড়াঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের রঞ্জু প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে ছয় ব্যক্তি নৌকায় চড়ে নদীতে ঘোরাফেরা করে সাঁড়াঘাটে ফেরার পথে হঠাৎ নৌকা ডুবে যায়। এসময় স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করলেও শফিকুল নিখোঁজ হন।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার জাগো নিউজকে বলেন, নৌকাডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। রাত হয়ে যাওয়ায় ডুবুরি দল উদ্ধার অভিযান স্থগিত করেছে। কাল ফের অভিযান শুরু হবে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে সন্ধ্যা ৬টার দিকে পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। অভিযানে শফিকুলের সন্ধান পাওয়া যায়নি। আঁধার হয়ে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। বুধবার সকাল থেকে ফের অভিযান চালানো শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!