শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

ঈশ্বরদীতে দুর্বৃত্তের ছুরিকা ঘাতে রেল কর্মচারী আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩

ঈশ্বরদী (পাবনা) থেকে স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারী আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই রেলকর্মচারী মোখলেসুর রহমান সেন্টু বিশ্বাস (৬২) ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে মালগুদাম সেডে কর্মরত একজন কর্মচারী। চাকুরী থেকে অবসরের পর তিনি রেলওয়ের চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে নিয়োগ পান। তার বাড়ি উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুরের বিশ্বাসপাড়ায়। ওই গ্রামের মৃত মোকসেদ আলী বিশ্বাসের ছেলে তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোখলেছুর রহমান সেন্টু বিশ্বাস ও তার স্বজনেরা জানান, ঈশ্বরদীতে ডিউটি শেষে সেন্টু বিশ্বাস রাত আনুমানিক নয়টার ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তাঁর গ্রামের বাড়ি চররূপপুরে ফিরছিলেন। বাড়ির কাছে ফুটু মার্কেটের সামনে অটোরিকশা থেকে নেমে হেঁটে যাওয়ার সময় হঠাৎই দুর্বৃত্তরা তাকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় তিনি ভয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মোকলেছুর রহমান জানান, ছুরিকাঘাতে তার নিতম্ব ও পায়ের একাধিক স্থান ক্ষত হয়েছে। এতে চারটি সেলাই দেওয়া হয়। দুর্বৃত্তরা একাধিক ছিল; তবে অন্ধকার থাকায় কাউকে চেনা যায়নি। তিনি এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তির সঙ্গে কথাও বলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!