রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায়

ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩

 

পাবনার ঈশ্বরদীতে অতর্কিত হামলা ও প্রতিপক্ষের গুলিতে তাফসির আহম্মেদ মনা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ঐ যুবক উপজেলার পাকশী ইউনিয়নের পাকার মোড় এলাকার তানজুর রহমান তুহিনের ছেলে এবং (হাতকাটা) টুনটুনির ছোট ভাই।

প্রাথমিক ভাবে জানাগেছে, ঘটনার সময় মনা এমপি মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন আততায়ী কাপড় দিয়ে মুখ বেধে সেখানে উপস্থিত হয়। সে সময় তারা মনাকে উদ্দেশ্য করে চার রাউন্ড গুলি ছোড়েন। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!