রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ

ঈশ্বরদীতে জোরপূর্বক বাঁশ কাটায় বাধা দেয়াই সন্ত্রাসী হামলা ছয় মহিলাসহ আহত ৯

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০২৩

ঈশ্বরদীতে জোর পূর্বক বাঁশ কাটতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলা, ৬ মহিলা সহ আহত-৯
————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীর প্রত্যান্ত গ্রামাঞ্চলে জোর পূর্বক বাঁশ কাটতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলায় ৬ নারী সহ ৯ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ আনুমানিক বিকেল ৪ টায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রামে।

থানা সূত্রে জানা গেছে, উল্লেখিত এলাকার মৃত জফির উদ্দিন প্রামাণিকের ছেলে মিন্টু প্রামানিক ও মিন্টু প্রামাণিকের ছেলে সুমন প্রামাণিক সহ সঙ্ঘবদ্ধ দূর্বৃত্তরা রিপন প্রামাণিকের বাঁশ বাগান থেকে জোর পূর্বক মূূল্যবান বাঁশ কেটে নিতে থাকে।

এসময় রিপন প্রামাণিক সহ ওই পরিবারের সমস্ত পুরুষ মানুষরা এলাকার বাহিরে পেশাগত কারণে অবস্থান করায় রিপনের স্ত্রী রোজিনা (৩৫) সহ অন্যান্যরা তাদের বাঁশ কাটা থেকে বিরত থাকার অনুরোধ করলে দূর্বৃত্তরা কোন প্রকার কর্ণপাত না করে বাঁশ কাটতে থাকে।

এক পর্যায়ে রোজিনা বাঁধা দিলে মিন্টু গং সম্মিলিত ভাবে রোজিনাকে অশ্লীল গালাগালি সহ লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারধর করতে থাকে।

এসময় ঠেকাতে গিয়ে মিন্টু গং-এর হাতে নির্বিচারে আরও মারধরের শিকার হয় মঈনুলের স্ত্রী আলো (৪০), আজিবরের স্ত্রী জাহানারা (৫০), আকাতুল্লাহর স্ত্রী রঞ্জনা (৪০), রমজানের স্ত্রী সাথী (২৬), জামরুলের স্ত্রী তাসলি (৩২) সহ অজ্ঞাতনামা আরও ৩ জন।

এদের মধ্যে গুরুতর আহত রোজিনা, আলো ও জাহানারাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে অন্যান্যদের।

এব্যাপারে ঈশ্বরদী থানায় রোজিনা খাতুন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। উক্ত ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি অবহিত হয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার দ্রুত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিষয়টি তদন্ত পূর্বক খতিয়ে দেখা হচ্ছে বলে দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার জানিয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!