সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম

ঈশ্বরদীতে জলাশয় থেকে শিশুর লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

ঈশ্বরদীতে জলাশয় থেকে শিশুর লাশ উদ্ধার
——–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ৩ সেপ্টেম্বর’২১ দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার ফতে মোহাম্মদপুর বেনারসি পল্লির নিকটবর্তী জলাশয় থেকে রিজভী (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঐ এলাকার হোসেন বিন পাশার ছেলে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশুটি অসাবধানতাবশত কচুরিপানা ভর্তি জলাশয়ের পানিতে পরে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তার পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করেও প্রচুর পরিমানে কচুরিপানার কারণে নিখোঁজ শিশুর সন্ধান মেলে না। অবশেষে আজ দুপুর সোয়া ১২ টার দিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে শিশুটির লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন ভাসমান লাশটি দেখে তার পরিবার ও থানাকে অবহিত করলে ঈশ্বরদী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এটি পানিতে ডুবে মৃত্যু বলেই অফিসার ইনচার্জ আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!