সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে জবাই করে বৃদ্ধা মহিলাকে হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩১ মার্চ, ২০২১

——
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী পৌর এলাকার ১নম্বর ওয়ার্ডের চারাবটতলায় আনোয়ারা(৬৫) নামে এক বৃদ্ধ মহিলাকে জবাই করে হত্যা করা হয়েছে।সে ঐ এলাকার হাবিবুর রহমানের স্ত্রী। আজ বুধবার সন্ধায় স্হানীয় লোকজন থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে নিহত আনোয়ারার লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার এস আই আব্দুর রাজ্জাক জানান, নিজ বাড়ির ঘরের দরজায় তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। তার গলায় ছুরি দিয়ে জবাই করা হয়েছে। তবে কে বা কারা কি কারনে এমন নৃশংস ভাবে হত্যা করেছে তা বোঝা যাচ্ছে না। বিষয়টি রহস্য জনক।
স্হানীয় লোকজন জানায়, মহিলার হাতে আটা দেখে মনে হয়েছে সকালে নাস্তা বানানোর প্রস্তুতি নেয়ার সময় ঘাতকরা পূর্ব পরিকল্পিত ভাবে জবাই করে হত্যা করে। বাড়িতে নিহত মহিলা আর তার অসুস্থ স্মামী ছাড়া আর কেউ থাকে না। ঘটনাটি সকালের দিকে ঘটলেও স্হানীয় লোকজন বিকেলে টের পায় এবং থানায় খবর দেয়। সংবাদপেয়ে পাবনা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!