শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

ঈশ্বরদীতে গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করার দাবীতে বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১

ঈশ্বরদীতে গ্রেনেড হামলা মামলার রায় কার্যকরের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
এম এন সরদার ও মুনমুন আক্তার।। আজ ২১ আগস্ট’২১ সকালে ঈশ্বরদীতে অবিলম্বে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার উদ্দ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এই কর্মসূচী পালন করা হয়েছে। এই সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্থাপিত দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, এমপি পুত্র যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মিজান,জাহাঙ্গীর হোসেন, নিশাত জামান অমি, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ, আনোয়ার হোসেন সনেট, আমজাদ হোসেন অবুঝ, ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ছাত্রলীগ নেতা জয় মালিথা, ইকবাল হোসেন, তুহিন হোসেন প্রমূখ। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সজীব মালিথা। এ’সকল কর্মসূচীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠন সমূহের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!