রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০

ঈশ্বরদীতে গৃহবধূকে জবাই করে হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৫ আগস্ট’২২ ভোরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামে শাহীনা খানম নিলু (৫৩) নামের এক মহিলাকে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা জবাই করে নির্মমভাবে হত্যা করেছে। সে ঐ গ্রামের মৃত রবিউল ইসলাম বাচ্চুর স্ত্রী। জানা গেছে, সম্প্রতি নিহত নিলুর স্বামী রবিউল ইসলাম বাচ্চু মৃত্যুবরণ করলে সে তার একমাত্র সন্তানকে নিয়ে ঐ বাড়িতে বসবাস করে আসছিল। আজ বেলা ১২ টার দিকে প্রতিবেশী দুজন মহিলা নিলুর সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে গেলে ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় নিলুর লাশ দেখতে পায়। এই সংবাদ ঈশ্বরদী থানায় জানালে দুপুর সোয়া একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোস্টমর্টেমের জন্য হেফাজতে নেয়। নিহত নিলুর ছোট বোন নাসিমাসহ আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে নিলুর স্বামীর আত্মীয়-স্বজনরা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার হত্যাকান্ডের সত্যতা স্বীকার করে ঘটনাস্থল থেকে এই প্রতিবেদককে জানান যে, হত্যাকান্ডের কারণ এবং জড়িতদের চিহ্নিত করার জন্য জোর তদন্ত চালানো হচ্ছে। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!