সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম

ঈশ্বরদীতে গণপিটুনিতে যুবক নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২২ মে, ২০২২

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২২ মে’২২ দুপুরে ঈশ্বরদীতে রাব্বি হোসেন চঞ্চল (২০) নামে এক যুবক গণপিটুনীতে নিহত হয়েছে। সে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া মান্নানের মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে। জানা গেছে, আজ রাত ৩টার দিকে নিহত চঞ্চলসহ ৪/৫ জন যুবক সন্দেহজনক ভাবে এলাকায় ঘোরাফেরা করার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। তারা তাদেরকে দাঁড়াতে বললে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। অন্যরা পালিয়ে গেলেও চঞ্চল ধাওয়াকারী লোকজনের হাতে ধরা পড়লে চোর সন্দেহে তাকে বেধরক মারপিট করে। তার অবস্থা খারাপ হলে তাকে গুরুত্বর আহত অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরৎ পাঠিয়ে দেয়। দুপুর ১টার দিকে তার অবস্থার অবনতি হলে পুনরায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সে মৃত্যুবরণ করে। এই ঘটনার সাথে জড়িতরা রাস্তার মধ্যে চঞ্চলের লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ চঞ্চলের লাশ হেফাজতে নেয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মহাম্মদ হাদিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!