সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম

ঈশ্বরদীতে একজনের রহস্যজনক মৃত্যু, পরিচয় পেয়েও বেওয়ারিশ হিসেবে দাফন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩

#রহস্যজনক_মৃত্যু-
ঈশ্বরদীতে রহস্যজনক ট্রেনে কাটা লাশ উদ্ধার, রেল পুলিশের পাবনায় বেওয়ারিশ হিসেবে দাফন,,,,,

#ঈশ্বরদীর পাকশী রেল স্টেশনের পাশ থেকে শনিবার (২৪ জুন) সকালে ট্রেনে কাটা একজনের লাশ উদ্ধার করে রেল পুলিশ। লাশ উদ্ধারের পর তাৎক্ষণিক পাবনায় নিয়ে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে সেখানেই দাফন করে।

জানা যায়, অজ্ঞাত হিসেবে যাকে দাফন করা হয়েছে সেই লাশটি ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রুপপুর দক্ষিণপাড়া গ্রামের ও রুপপুর বিবিসি বাজারের পান ব্যবসায়ী মধু দোকানদারের ছেলে আজাদ (৪০) এর।

এলাকাবাসী জানায়, নিহত আজাদ এর বাড়ির পাশের আ আদ্যাক্ষরের ব্যক্তির সাথে বিরোধ থাকায় রাতে বাড়ি ফেরার সময় আজাদকে ধাওয়া করে কয়েকজন। এরপর থেকেই সে সারারাত নিঁখোজ ছিল। ট্রেনে কেটে মারা যাওয়ার বিষয়টি পাবনায় লাশ দাফনের পর বিকেলে জানতে পারে তার পরিবার।

নিহত আজাদের স্ত্রী শাহানাজ বেগম জানান, বাড়ির পাশের কয়েকজন ব্যক্তি আজাদকে মারতে বাড়িতে এসেছিল। তারা আজাদকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। সারারাত আজাদ বাড়িতে ফেরেনি, তার কাছে কোন ফোন না থাকায় আমরা খোঁজ নিতে পারিনি। বিকেলে তার মৃত্যুর খবর পাই।

তিনি আরও বলেন, আমার স্বামীকে পরিকল্পিত ভাবে মেরে ফেলে আত্নহত্যা করেছে বলে প্রচার করা হচ্ছে। সে কিছুতেই আত্নহত্যা করতে পারে না। তাকে রাতেই তারা মেরে রেল লাইনে ফেলে রেখেছিল। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ইনচার্জ মিহির রঞ্জন দেবনাথ জানান, সকালে পাকশী রেল স্টেশন এর পাশ থেকে দ্বিখন্ডিত অজ্ঞাত লাশটি আমরা উদ্ধার করি। লাশের কোন পরিচয় না পাওয়ায় পাবনায় ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে সেখানে দাফন করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, পাকশীতে রেলে লাশ উদ্ধারের বিষয়টি রেল পুলিশ বা অন্য কেউ জানায়নি। রাতে বিষয়টি জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!