শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ

ঈশ্বরদীতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

পাবনার ঈশ্বরদীতে নেশা জাতীয় মাদকদ্রব্য ১ হাজার পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পাবনা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ২:৩০ মিনিটের সময় ঈশ্বরদী সরকারি কলেজের পশ্চিম পাশে আলহাজ্ব হাফিজুর রহমান নান্নু বিশ্বাসের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয় ‌। আটককৃত আসামিরা হলেন, পাবনা জেলার চাটমোহর থানার ভাদড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন সবুজ ( ৩২) ও কক্সবাজার উখিয়া থানার ১১ নং রোহিঙ্গা ক্যাম্প ওয়ার্ড নং সি/ ১৫ এর বাসিন্দা মৃত নূর চাঁদের ছেলে নূর হাকিম ( ২০)। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জিন্নাত সরকারের নেতৃত্বে, এসআই সাগর কুমার সাহা, এসআই মোঃ মনারুল ইসলাম, এএসআই মোঃ আমিনুর রহমান, এএসআই মোঃ ইকবাল কবির সহ সঙ্গীও ফোর্সের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি আভিযানিক দল উল্লেখিত স্থান থেকে তাদেরকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
আরো জানান যায়, আটককৃত আসামী সাদ্দাম হোসেন সবুজ রোহিঙ্গা নুর হাকিমের সহায়তায় উক্ত ইয়াবা গুলো পাবনা জেলায় সরবারহের উদ্দেশ্যে নিয়ে আসেন।
আটককৃত আসামী সাদ্দাম হোসেনের সবুজের নামে বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
উক্ত আটককৃত আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!