শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ

ঈশ্বরদীতে আরও ১৩৬ জন করোনায় আক্রান্ত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ঈশ্বরদীতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৩৬ জন
———————————————————————– ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। গত ২৪ ঘন্টায় ঈশ্বরদী উপজেলায় নতুন করে আরো ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট ১০১৭ জনের নমুনা পরীক্ষা করে উল্লেখিত পরিমাণ সংখ্যক ব্যক্তির করোণা পজিটিভ এসেছে। পরীক্ষাকৃত ফলাফলের মধ্যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে সংগ্রহকৃত ৪২ জনের মধ্যে পজিটিভ হয়েছে ২০ জন এবং বেসরকারি ল্যাবের মাধ্যমে সংগ্রহকৃত ৯৭৫ জন এর নমুনা পরীক্ষায় করোণা পজিটিভ হয়েছে ১১৬ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন রোগী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অন্যরা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। উপরোক্ত তথ্যসমূহ নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসমা খান জানিয়েছেন যারা এই উপজেলায় করোণা আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগই ঈশ্বরদীর বাইরের মানুষ। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুবাদে এখানে অবস্থান করছেন এবং বিধি-বিধান না মেনে চলাচলের কারণে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার লাভ করছে। প্রেরকঃ এসএম রাজা, ঈশ্বরদী, পাবনা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!