সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২ উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের

আরামবাড়িয়ায় তিন দিনব্যাপী ওরশ মোবারক শুরু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

আরামবাড়ীয়ায় জানে আলম শেখ ফরিদ আব্দুল জব্বার (রহঃ) এর ৩ দিন ব্যাপী ওরশ মোবারক শুরু
————————————————————————–
মুনমুন আক্তারঃ আজ ২৯ অক্টোবর’২২ রাতে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া বাজারে শাহ সূফী হযরত জানে আলম শেখ ফরিদ আব্দুল জব্বার (রহঃ) এর ওফাত দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী ওরশ মোবারক শুরু হয়েছে।
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরশ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
মাজার কমিটির সহ-সভাপতি মোঃ শামীম হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এঅনুষ্ঠানে বক্তব্য দেন সাঁড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি ও ওরশের সার্বিক তত্বাবধানের দায়িত্বে নিয়োজিত মোঃ মোস্তাফিজুর রহমান স্বজন সরদার ও আবুল কাসেম।
অনুষ্ঠান সন্চালনায় ছিলেন লিটন বাউল। উপস্থিত ছিলেন আব্দুর রকিব, মুঞ্জু সর্দার, আসলাম মেম্বর, আদুল করিম মেম্বার, লিটু সরকার, সাজেদুল করিম সাধু, শাহিনুদ্দিন প্রমুখ। প্রচুর সাধুগুরু বৈষ্ণব ভক্ত সুধী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!