শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আগামী ১৫ দিনে শেষ হবে পদ্মা সেতুতে স্পেন বসানোর কাজ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

ঢাকা অফিস।। দেশের সর্ববৃহৎ মেগাপ্রকল্প দক্ষিণাঞ্চলের জনগণের স্বপ্নের পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ১৫ দিনে শেষ হবে সবগুলো স্প্যান বসানোর কাজ। গতকাল মাঝ নদীতে ১০ এবং ১১ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৯ নম্বর স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫ হাজার ৮৫০ মিটার।

গতকাল সকাল সাড়ে ৯টায় মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬শ’ টন ধারণক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনটি দিয়ে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ১০ এবং ১১ নম্বর পিলারের নিকট নিয়ে যাওয়া হয়। দুপুর সাড়ে ১২টায় সফলভাবে সেতুর পিলারের উপর স্প্যানটি বসানো হয়।
নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মাঝ নদীতে বাকি ২টি স্প্যান ৪০ এবং ৪১ বসানোর পরিকল্পনা রয়েছে। স্প্যান ২টি বসানো হলে মুন্সীগঞ্জের মাওয়া এবং অপর পার জাজিরা প্রান্তের সাথে সেতুর সংযোগ ঘটবে। দৃশ্যমান হবে ৬.১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতুর অবকাঠামো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!