শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ ::
ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড়

আওয়ামী লীগ নিয়ে ব্যঙ্গ ১০ বছরের জেল

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

রাজশাহীতে আওয়ামী লীগ নিয়ে ‘ব্যঙ্গ’, শিবির নেতার ১০ বছর জেল
————————————————————————-ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কাল্পনিক গল্প’ পোস্ট করায় আবদুল মুকিত ওরফে রাজু (২৬) নামের ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আবদুল মুকিত ওরফে রাজু।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা জানান, মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

তিনি টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

মামলার বাদী সাইদুর রহমান বাদল অভিযোগ করেছিলেন- ২০১৭ সালের ২৭ মে শিবির নেতা মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি ‘কাল্পনিক গল্প’ পোস্ট করেন। এ ঘটনায় চরমভাবে ক্ষমতাসীন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এদিকে, সাইদুর রহমান পরদিন এ ঘটনায় রাজশাহীর পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মুকিতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পবা থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং তথ্য প্রমাণ তদন্ত সাপেক্ষ তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। পরে আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা হয়।

আদাতের পিপি ইসমত আরা আরও জানান, মামলার বিচার চলাকালে সাইবার ট্রাইবুনাল আদালতে মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুপুরে এই মামলার রায় ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!