বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল

অন্তঃসত্ত্বার খবরে প্রেমিকের পলায়ন, অবশেষে ধর্ষণ মামলা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার।।
প্রেমিকার অন্তঃসত্ত্বার খবর শুনে পালিয়ে গেছেন প্রেমিক। প্রেমিকের বাড়িতে গিয়েও তার সন্ধান মেলেনি। পরে নিরুপায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রেমিকা। সোমবার (২৮ এপ্রিল) পাবনার ঈশ্বরদী থানায় গিয়ে দেখা মেলে ওই তরুণীর।
ভুক্তভোগী তরুণী বলেন, উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর বালুরখাদ মোড় এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে শিমুল হোসেনের সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক। শিমুল বিয়ের আশ্বাস দিয়ে আটঘরিয়ার দূর্গাপুর W পর্কে নিয়ে শারীরিক সম্পর্ক করে। আমাকে কথা দিয়েছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পাশে থাকবেন। কিন্তু আমার দুর্ভাগ্য যাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসলাম তিনি এখন আমাকে বিয়ে না করে পালিয়ে বেড়াচ্ছেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় শিমুলকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই।
অভিযুক্ত শিমুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহীদ জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে শিশু ও নারী নির্যাতন আইনে একটি
ধর্ষণ মামলা রজু করা হয়েছে এবং অভিযোগকারী তরুনীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!