শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঈশ্বরদীর গ্রীণসিটি আবাসিক ভবন থেকে রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ঈশ্বরদীর গ্রীণসিটি আবাসিক ভবন থেকে রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার
————
ঈশ্বরদী(পাবন) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সকালে গ্রীন সিটির আবাসিক ৮ নম্বর বিল্ডিংয়ের ৩য় তলার ৩১ নম্বর কক্ষ থেকে এটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০)-এর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে ওইদিন সকালে নিজ কক্ষে ঢুকে রাইবাকভ মাকসিমকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামান জানান, রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কোম্পানিকে লাশ হস্তান্তর করা হয়েছে। ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে লাশটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!