বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ

ড.ইউনুস ও নাহিদকে নিয়ে কটুক্তি, ছাত্রদল নেতার মামলা দায়ের

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ড. ইউনূস-নাহিদকে নিয়ে কটূক্তি, ছাত্রদল নেতার মামলা দায়ের
।।আরাফাত রবিন।।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নালিশি মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর আহমদের ছেলে হাফেজ মোহাম্মদ সাইফুদ্দীন (২৮)।

জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে ফটিকছড়ির নানুপুরের পশ্চিম নানুপুর গ্রামের বাসিন্দা মোকতার হোসেনকে। তিনি একজন ব্যবসায়ী।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন আহামদ খান বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে মামলার অভিযোগ আমলে নিয়েছেন। আদালত মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি গত ১৫ আগস্ট তার ফেসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ডের একটি বক্তব্য দেন। বক্তব্যের ৩৪ সেকেন্ডে ধর্মগ্রন্থ নিয়ে অবমাননাকর কথা বলেন। এতে ধর্মীয় অবমাননাকর নানা কথা বলেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা নাহিদ ইসলামের উদ্দেশে অশালীন কথা বলেন। বক্তব্যের এক মিনিট ৪২ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। বক্তব্যের এক মিনিট ৫৭ সেকেন্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গালমন্দ করেন এবং ২ মিনিট ৩৪ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলেন।

সৌজন্যেঃঅর্থসূচক/এএইচআর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!