শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে সাপের কামড়ে টিপু শেখ (৫৫) নামক এক ব্যাক্তি মৃত্যু বরন করেছে। সে ঈশ্বরদী পৌর এলাকার পাতিলাখালি গ্রামের মৃত রহমান শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত ১৯ সেপ্টেম্বর’২৪ রাত সাড়ে ১২ দিকে নিজ ঘরে বিছানায় ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত শাপ টিপু শেখ এর হাতে কামড় দেয়। এতে টিপুর ঘুম ভেঙে যায় এবং  সাপ ও হাতে ছোবলের দাগ দেখতে পায়। ততক্ষণে তার শরীরে ভীষণ জ্বালা পোড়া শুরু হয়। টিপু শেখ এসময়  সাপ  সাপ বলে চিৎকার শুরু করলে পাশের ঘর থেকে তার ভাইয়েরা এসে শাপটিকে দেখতে পেয়ে মেরে ফেলে এবং টিপুকে পার্শ্ববর্তী এক ওঝার কাছে নিয়ে যায়। পরিস্থিতি দেখে ওঝার নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়ে দেয়। এরপর তার ভাইয়েরা টিপুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে সে মৃত্যু বরন করে। মৃত টিপুর ঘরে বেশ কয়েক দিন থেকে  সাপের আনাগোনা লক্ষ্য করে টিপু। বিষয়টি টিপুর কাছে জানতে পেরে  সাপটিকে খোজাখুজিও করে টিপুর ভাইয়েরা কিন্তু সাপের কোন হদিস পায়না। বিষয়টি টিপু ও পরিবারের মধ্যে আতংক সৃষ্টি করে। সাবধানে থাকার পরও শেষ পর্যন্ত দূর্ঘটনা ঘটে গেল। টিপুর এই অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!