শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক

ঈশ্বরদীতে শহীদী মার্চ কর্মসূচি পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে  শহীদী মার্চ কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার।।

#ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত শহীদী মার্চ কর্মসূচী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী সরকারি কলেজে এসব কর্মসূচী পালন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী সরকারি কলেজ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শহরের আকবরের মোড় হয়ে ক্যাম্পাসের শহীদ মিনারের চত্বরের এসে মিলিত হয়।

ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী সরকারি কলেজ শাখার অন্যতম মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে এসময় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর ইসলাম।

সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী সরকারি কলেজ শাখার ছাত্র নেতা সজিব হাসান, মোঃ আসাদুল ইসলাম, মোছাঃ আনিকা খাতুন, সাজিদ হোসেন ও মেহেদী হাসান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!