শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

ঈশ্বরদীতে ট্রাক মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত-১ আহত-২

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  নিহত-১ আহত –  ২
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদদাতা।।
#ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নির্মানাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের  শ্রমিক সাইফুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে ঈশ্বরদী পাবনা সড়কের শহরের পোস্ট অফিস মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে এবং প্রকল্পের রহিম এয়াল্ড কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত সাইফুল ইসলাম সহ ৩ জন মোটর সাইকেল যোগে রুপপুর প্রকল্পে যাচ্ছিলেন, পথিমধ্যে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে আসা মাত্রই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
অপর দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!