শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক

ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক (অব.) মাহবুব-উল-আলম বাবলুকে আহবায়ক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মনিরুজ্জামান ফারুককে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার (১৭ আগস্ট) রাতে প্রেসক্লাব কার্যালয়ে উপজেলার সকল সংবাদকর্মীর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহবায়ক
নির্বাচিত হয়েছেন, বিকাশ চন্দ্র চন্দ (দৈনিক যায়যায়দিন), ছাইফুল ইসলাম খান, (দৈনিক সোনালী কন্ঠ), মাসুদ রানা (দৈনিক কালের কণ্ঠ),আয়নুল হক (দৈনিক জনতা) ও রায়হান আলী ( দৈনিক সংবাদ)। কমিটির চার জন সদস্য হলেন, কবি নুরুজ্জামান সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন),আব্দুর রহিম (দৈনিক কালবেলা), ময়নুল হক (দৈনিক ভোরের দর্পণ) ও গিয়াস উদ্দিন (দৈনিক বিশ্ববার্তা)। এর আগে প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব-উল-আলম বাবলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায়, উপজেলার সাংবাদিকদের ঐক্যের স্বার্থে ভাঙ্গুড়া প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া এই প্রেসক্লাব ব্যতীত অন্য কোন সংগঠন না করা এবং আহবায়ক কমিটিতে থাকা সদস্যবৃন্দ পরবর্তিতে
ক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে থাকতে পারবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
#

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!