রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

 

ঈশ্বরদী (পাবনা) থেকে স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে তাঁরা এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন।

 

বিকেলে সাড়ে ৫টায় উপজেলা সদরের ষ্টেশন রোড আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের গেট ১ নম্বর গেটের সামনে গিয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মিছিলের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা শুধু এই হত্যার হুমকির নিন্দা জানাচ্ছি না। একইসঙ্গে হুমকিদাতার কঠোর শাস্তির দাবি করছি। শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। তিনি বর্তমানে সারা বিশ্বের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলা করার যে মিশন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন তা বাস্তবায়ন হবেই। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও কুচিন্তার বিরুদ্ধে আমরা জেগে আছি। আমরা আমাদের জায়গা থেকে এর প্রতিবাদ জানিয়ে যাব।

 

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে এ বাংলার ৫৬ হাজার বর্গমাইলের এক ইঞ্চিতেও কোনোভাবে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করেন তাহলে আওয়ামী লীগ সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সে জালের সুতা দিয়ে আপনাদেরকে বেঁধে সোজা বঙ্গোপসাগরে ফেলে দেবে।

 

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথাসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!