রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

কমরেড জসিম উদ্দিন মন্ডলের মৃত্যুবার্ষিকী পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার।।
উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা ও বর্ষিয়ান বাম রাজনীতিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর প্রয়াত সদস্য কমরেড জসিম উদ্দিন মন্ডল এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার এবং পরিবারের উদ্যোগে রবিবার (২ অক্টোবর) সকাল দশটায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে জসিম মন্ডলের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ফজলুর রহমান ফান্টুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ।
সভায় কমরেড জসিম উদ্দিন মন্ডলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ত.ম শহীদুজ্জামান নাসিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মালিথা, জাসদ পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু, কমরেড আব্দুর রাজ্জাক, সাংবাদিক মাহবুবুল হক দুদু, সাংবাদিক সেলিম সরদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল অধিকারী ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের কালাম প্রমূখ।
সভায় বক্তারা বিভিন্ন রাজনৈতিক সংগ্রাম ও শ্রমিকদের অধিকার আদায়ে কমরেড জসিম উদ্দিন মন্ডলের অবদানের কথা স্মরণ করে তাঁর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। এসময় তাঁর নামানুসারে শিশুপার্ক ও মিলনায়তন নির্মাণের দাবিও জানানো হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৭ সালের ২ অক্টোবর ভৌর ৬ টায় ঢাকার গ্রীনরোডের হেলথ এন্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কমরেড জসিম মন্ডল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!