শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ ::
বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০

বাংলাদেশের নারী ফুটবলার দের কাছে হেরে গেল ভারত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

 

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারায় লাল সবুজের দল।

মঙ্গলবার নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়।

খেলার ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ ১-০তে এগিয়ে যায়। দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন সিরাত জাহান স্বপ্না। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!