শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

বহুলালোচিত চিত্রনায়িকা পরিমনি জামিন পাচ্ছে আগামীকাল?

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

চিত্রনায়িকা পরীমনির জামিননামা দাখিল করেছেন তার আইনজীবী মজিবুর রহমান। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ জামিননামা দাখিল করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মজিবুর রহমান নিজেই। তিনি বলেন, আমরা পরীমনির জামিননামা দাখিল করেছি। তবে জামিননামা দাখিলের পর কিছু প্রক্রিয়া আছে, সেগুলো চলছে। সেই প্রক্রিয়াগুলো শেষ হলে জামিন নামাটি প্রথমে কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) যাবে। সেখান থেকে সেটি কাশিমপুর কারাগারে পৌঁছাবে। তারপর তিনি মুক্তি পাবেন। তবে আজকে তার কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, জামিন পাওয়া একটা অধিকার। তবে আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই আদেশ দিয়েছেন। এতে আমাদের কিছু করার নেই।

আপাতত পরীমনির মুক্তিতে কোনো বাধা নেই উল্লেখ করে তার আইনজীবী মজিবুর রহমান বলেন, আমরা চেষ্টা করব যাতে আজকেই তাকে জেলহাজত থেকে মুক্ত করা যায়। অভিযোগপত্র হওয়ার আগ পর্যন্ত পরীমনি জামিনে থাকতে পারবেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট এবং ২১ আগস্ট থেকে আজ ৩১ আগস্ট সকাল পর্যন্ত পরীমনি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!