শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

চরছিলিমপুরের নার্সারী ব্যাবসায়ী রফিকুল এক সপ্তাহধরে নিখোঁজ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

 

স্টাফ রিপোর্টার।।

গত ১ সপ্তাহ যাবৎ নিখোঁজ রয়েছেন নার্সারি ব্যবসায়ী রফিকুল (৩৯)। গত ১৩ আগষ্ট শুক্রবার সন্ধ্যার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রফিকুল ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চর ছিলিমপুর গ্রামের মৃত মজিবর প্রামানিকের ছেলে।
রফিকুলের স্ত্রী নার্গিস খাতুন জানান, গত শুক্রবার সন্ধ্যার তিনি ছিলিমপুর মোড় থেকে ঘুরে আসি বলে বাড়ী থেকে বের হন। বাড়ীতে ফিরে না আসায় রাত কিছুটা গভীর হলে আমরা তাকে আশে পাশে খোঁজা-খুঁজি করি। এতে তার সন্ধান না পাওয়ায় এর পর আশে পাশের এলাকাসহ সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়ী খোঁজ করি, কিন্তু সে সব জায়গাতেও তার কোন সন্ধান মেলেনি। লোক মুখে শোনা যায়, ওই দিন রাত ৯ টার দিকে তিনি রিক্সাভ্যানে চড়ে রূপপুরের দিকে গেছেন। সে সব এলাকাতেও খোঁজ নিয়েছি কিন্তু ৭ দিন হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি। যতোই দিন গড়াচ্ছে ততোই আমাদের শংকা ও ভয় বেড়ে যাচ্ছে। এ ব্যপারে ঈশ্বরদী থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। যাহার নং ৭৯৬, তাং- ১৬ জুলাই। নার্সারি ব্যবসায়ী রফিকুলকে খুঁজে পেতে প্রশাসন ও আইন প্রয়োগকরী সংস্থা সহযোগীতা কামনা করেছে তার পরিবার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!