বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্র দল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠিত ঈশ্বরদীর আরএনপিপিতে আনুষ্ঠানিকভাবে  জ্বালানি লোডিং উদ্বোধন  সারাদেশে মাঝারি থেকে অতিভারী বর্ষনের সম্ভাবনা চট্রগ্রাম সিটি কলেজ ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল! র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে ছেলে ও ছেলের বৌ এর নির্মম নির্যাতন ঈশ্বরদীতে অটো থামিয়ে রাশিয়ান নাগরিকের সঙ্গে থাকা তিন তরুণীকে অপহরণ টক অবদা ঈশ্বরদীতে পরিনত জাতীয়তাবাদী মুক্তিযুূদ্ধের প্রজন্ম’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২ উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।।

চিত্র নায়িকা একা গ্রেফতার, অভিযোগ গৃহবধূ পিটানোর

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১

 

 

 

রাজধানীর রামপুরায় গৃহকর্মীকে পেটানোসহ নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে অভিযোগ তুলে ৯৯৯ থেকে আমাদের কাছে ফোন আসে। তারপর সন্ধ্যা সাতটার সময় আমরা চিত্রনায়িকা একাকে রামপুরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি।

প্রসঙ্গত, চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবি দুটিতে মান্না ছিল তার নায়ক। পরে রুবেল, আমিন খান,আলেকজান্ডার বো, অমিত হাসান ও সাকিব খানের সাথে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসায়সফল সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা গিয়েছে। ত্রিশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!