বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

রাজশাহীতে করোনায় আরো ১২ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

রাজশাহী অফিস।।

 

রাজশাহী বিভাগের সীমান্ত অঞ্চলগুলোর গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে করোনায়ভাইরাস। এতে করে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহীতে। অন্য ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

বুধবার (৯ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এর মধ্যে ৭ জন মারা গেছেন করোনাভাইরাসে। অন্য ৫ জন মারা গেছেন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া ৭ জনের ৫ জন রাজশাহী জেলার বাসিন্দা। অন্য ২ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনাভাইরাসের ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। রাজশাহীর ১৪২ জন, নওগাঁর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নাটোরের ১৫ জন, কুষ্টিয়ার ৩ জন, পাবনার ৩ জন ও চুয়াডাঙ্গার ১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!