বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

চাইনিজ নাগরিকের কোপে দুই বাংলাদেশি আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১

ঢাকা অফিস।।

 

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্পের কাজে নিয়োজিত এক চাইনিজ নাগরিক কুপিয়ে আহত করেছে দুই বাংলাদেশীকে। আহতরা হলেন প্রকল্পের শ্রমিক আব্দুল্লাহ (২৬) ও হায়দার (২৭)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রকল্পের কোন্ডা অফিসের ডরমেটরীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চাইনিজ নাগরিকের নাম মিষ্টার ও ওয়াং। তিনি ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্পে ফোরম্যান হিসেবে কর্মরত।

আহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের বেতন-ভাতা মিষ্টার ও ওয়াং দিয়ে থাকেন। বৃহস্পতিবার আব্দুল্লাহ ও হায়দার তাদের বেতন আনতে ডরমেটরীতে ওয়াংয়ের কাছে যান। এসময় তিনি মোট বেতনের চেয়ে কম টাকা তাদের দিতে চান। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মিষ্টার ও ওয়াং চাপাতি দিয়ে আব্দুল্লাহকে কোপ দেয়। আব্দুল্লাহ হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে তার ডান হাতের ৩টি আঙ্গুল কেটে যায়। এসময় হায়দার বাধাঁ দেয়ার চেষ্টা করলে তাকে চাপাতি দিয়ে কোপ দেয় ওয়াং। তার কাধের নিচে পিঠের অংশে কোপ লাগে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে আহতদের কাছ থেকে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!