বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পিতার বিরুদ্ধে শিশু সন্তান হত্যার অভিযোগ, পিতার অস্বীকার সরকারের ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত পদ্মায় যুবকের মরদেহ উদ্ধার দুঃস্থদের মধ্যে আহবানের খাদ্য বিতরণ ঈশ্বরদীতে জুলাই যোদ্ধাকে মারধর, থানায় মামলা দায়ের ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান

পদ্মায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

 

ইসমাইল হোসেন বাবু,কুষ্টিয়া : ভেড়ামারায় পদ্মানদী লালনশাহ্ সেতুর নিচে গোসল করতে গিয়ে আজ সোমবার দুপুরে নূহ নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
নূহ (১৬) ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মোসাদ্দেক হোসেন’র ছেলে ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির ছাত্র।
জানাগেছে, রিয়াদ ও সিয়াম নামক দু’বন্ধুর সাথে নূহ পদ্মানদীর ঐস্থানে গোসল করতে পানিতে নামে। পানিতে সাঁতার তেমন না জানার প্রেক্ষিতে নূহ নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে ফায়ার সার্ভিস কর্মীরা বিকেলে মৃত নূহ’র লাশ উদ্ধার করতে সক্ষম হয় । মর্মান্তিক এই মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!