ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং
———
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদীতে কর্তব্যরত ৩জন শিক্ষিকাকে পিটিয়ে জখম করেছে ছাত্রীর অভিভাবক গং নামক সন্ত্রাসী।
ঘটনাটি ঘটেছে গতকাল ২৫ জুন দুপুরে ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল লক্ষ্মিকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া সেলিম রেজা বিদ্যানিকেতনে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জান্নাতুল খাতুন নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে পড়া না করার কারণে বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা শাসন করে। এই বিষয়টিকে কেন্দ্র করে ওই শিক্ষার্থীর মা লিপি খাতুন বিদ্যালয়ে এসে চিৎকার করে বিদ্যালয়ের পরিচালক সহ সকল শিক্ষককে শাসিয়ে নানা ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ওই শিক্ষার্থীর অভিভাবক উজ্জ্বল মাল ও বাশির মাল বিদ্যালয়ে এসে সেলিম রেজাকে না পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন (২৮), শিক্ষিকা সেলিনা বেগম (৫০) ও শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী (৩৫) কে এলোপাতাড়ি মারধর ও টানাহেঁচড়া করে। এতে তারা ৩জনই আহত হয়। এদের মধ্যে ঝর্ণা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে মামলার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।