ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার
———–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। চলন্ত আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলওয়ে ডিবি পুলিশ ১শ গ্রাম হেরোইন সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো চাপাইনবয়াবগঞ্জ জেলার সদর উপজেলার কল্যাণপুর এলাকার কাজল আহমেদ (৪৩) ও তার স্ত্রী সাজেমা বেগম (৪২)।
আজ ২৬ জুন (শুক্রবার) রাত আনুমানিক ১টার দিকে ঈশ্বরদীর বাইপাস রেলস্টেশন এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের “জ” বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা উল্লেখিত দম্পতিকে সন্দেহজনক মনে হওয়ায় তাদের বডি তল্লাশি করে সাজেমা বেগমের ভ্যানেটিব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহমেদের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। উল্লেখিত পরিমাণ হেরোইনের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের এবং গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।