বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার হোতা ছাইদুল গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২২ মার্চ, ২০২১

স্টাফ রির্পোটার।। পুলিশ অফিসারের পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজী ও প্রতারণার অভিযোগে সাঈদুল (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের আনিস মল্লিকের ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উক্ত সাঈদুল নিজেকে পুলিশের এটিএসআই পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজী ও প্রতারণা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছিলো। এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ’২১ তারিখে সন্ধ্যায় আওতাপাড়া হাঁট এলাকায় পুলিশ অফিসার পরিচয় দিয়ে সবজি বিক্রেতাদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা আদায়ের চেষ্টা চালাচ্ছিলো। তার আচার আচরণে ও কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে উপস্থিত লোকজন তাকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং সাঈদুলের বিরুদ্ধে উত্থাপিত চাঁদাবাজী ও প্রতারণার একাধিক ঘটনার অভিযোগ রয়েছে বলে জানান। সাঈদুল একটা প্রতারক ও চাঁদাবাজ চক্রের হোতা বলে তিনি জানান। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!