রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

 

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। পাবনার ঈশ্বরদীতে ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার পর নিখোঁজ হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত মোছা. রাফিয়া ফারজানা চৈতীকে কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, তাঁর সহকর্মীরা সাঁড়া ঘাট এলাকা থেকে তাঁকে অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছেন স্থানীয় লোকজনের সহযোগিতায়। পদ্মা নদীতে ঝাঁপ দেয়ার পূর্ব মুহুর্তে মাঝি ও স্থানীয় লোকজন টের পেয়ে তাঁকে বাধা দেয় এবং বিষয়টি থানায় জানায়। থানার মাধ্যমে চৈতীর অবস্থান নির্নয় করে তাঁকে উদ্ধার করা হয়।

পরিবারের তথ্য অনুযায়ী, চৈতী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন এবং ঈশ্বরদীর গ্রীণসিটিতে বসবাস করতেন। বুধবার সকালে পারিবারিক বিরোধের পর তিনি ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

চৈতীর বাবা মজিবুর রহমান জানান, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের পর তিনি স্ট্যাটাস দিয়ে বাসা থেকে বের হন। পরে সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে সাঁড়া ঘাট এলাকা থেকে তাঁকে খুঁজে পান।

এদিকে বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় যোগাযোগ করা হলে পুলিশও উদ্ধার কার্যক্রম শুরু করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ
আশাদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে জানা যায়, সাঁড়া ঘাট এলাকায় ওই নারী নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় মাঝি ও জেলেরা বিষয়টি দেখে তাঁকে বাধা দেন এবং আটকে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিবারের সদস্যদের অবহিত করে এবং তাঁদের ঘটনাস্থলে পাঠাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!