বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার
    ——–
    ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ একটি ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ আব্দুর রব ওরফে আবদুল্লাহ (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ঈশ্বরদীর সাহাপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

১০ মে’২৬ রাতে পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহ’র দিকনির্দেশনায় এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার’র সার্বিক তত্ত্বাবধানে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমানের নেতৃত্বে একদল থানা পুলিশ ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামে আবদুল্লাহর নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আবদুল্লাহকে গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোয়েন্দা নজরদারিতে নিশ্চিত হয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয় এবং অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারসহ আসামী গ্রেফতারের মাধ্যমে অভিযান সফল হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানিয়েছেন, এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!