বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ঈশ্বরদী ইপিজেডের প্রধান ফটকে তালা, দাবী আদায়ে হাজার হাজার শ্রমিকদের বিক্ষোভ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬

ঈশ্বরদী ইপিজেডের প্রধান ফটকে তালা, দাবী আদায়ে হাজার হাজার শ্রমিকদের বিক্ষোভ
———-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদী ইপিজেডের হাজার হাজার শ্রমিক প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। প্রায় ৪ঘন্টা ব্যাপী বিক্ষোভ চলাকালে ইপিজেডের ভিতরে কেউ প্রবেশ করতে পারেনি এবং বাইরেও বের হতে পারেনি। এসময় ইপিজেডের কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার ৯ মে’২৬ সকালে ঈশ্বরদীর পাকশীতে অবস্থিত বেপজা গেটের সামনে।

জানা গেছে, বেপজার শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত পরিবহনের ভাড়া সম্প্রতি বৃদ্ধি করা হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভাড়া পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টা থেকেই শ্রমিকরা প্রধান ফটকের সামনে একত্রিত হয়ে তাদের আন্দোলনের অংশ হিসেবে প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। শ্রমিকদের আন্দোলনের সংবাদ পেয়ে বেপজা কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে কাজ শুরু করেন। এক পর্যায়ে বেপজা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করে শ্রমিকদের ন্যায্য দাবীগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং এব্যাপারে অতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়।
বেপজার নির্বাহী পরিচালক এবিএম শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শ্রমিকদের কিছু দাবী ও ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে সাময়িক অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তাদের দাবীর বিষয়টি শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে দাবীগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই তাদের ন্যায্য দাবী বাস্তবায়ন করা হবে।
শ্রমিকরা কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে প্রধান ফটকে লাগানো তালা খুলে দেয়। এরপর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচী চলাকালে ইপিজেডের প্রায় সকল প্রতিষ্ঠান সমূহেই উৎপাদন ব্যাহত হয়।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!