বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে মাদকসহ পিতাপুত্র গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মোঃ ভট্টু (৪৫) ও তার ছেলে মোঃ নূর ইসলাম শিমুল (২০)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমানর তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলামর নেতৃত্বে এসআই বেনু রায় পিপিএম, এসআই মোঃ জাকারিয়া মাসুদ ও এসআই মোঃ মহিদুল ইসলামের সমন্বয়ে ডিবির একটি দল ঈশ্বরদীতে বিশেষ অভিযান পরিচালনা করছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে ফরাজীপাড়া এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ভট্টু ও শিমুল। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোঃ ভট্টুর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!