ঈশ্বরদীর মুলাডুলিতে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধুসঙ্গ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ।। ঈশ্বরদীর মুলাডুলিতে রহিমা মুজুব্বি (রঃ) ওরফে হাড্ডি শাহর মাজারে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জংশন, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
গত ৯ ও ১০ মে’২৬ গভীর রাত অবধি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার ও মাজার সংরক্ষণ কমিটি ঈশ্বরদীর সভাপতি মোঃ রেজাউল করিম চিশতি, সদস্য সচিব আইনুল হক হরিণ মেম্বার, বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলাপুর দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ, বাঁশেরবাদা দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী মোঃ তানভীর আহমেদ রুমন, বাংলাদেশ তরিকত পার্টি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরশ পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জসিম ফকির। অনুষ্ঠান পরিচালনা করেন ওরশ পরিচালনা কমিটির সদস্য সচিব ও ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম খান।
সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন আরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহমুদ হাসান খান বিপ্লব। দুদিনব্যাপী এই ওরশ মোবারক ও সাধু সংঘে ভাব সংগীত পরিবেশন করেন শিল্পী বারেক পাগল, গৌতম মজুমদার, এস এম রাজা, ববিতা সরকার, বাউল বাবু, পলি ভান্ডারী, আরশি পাগলি প্রমুখ৷
হাজার হাজার আশেকান, জাকেরান, ভক্তসুধি সাধুসেবা গ্রহণ ও অনুষ্ঠান উপভোগ করেন।