রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার

গাজীপুরে এক বাড়িতে ৫ জনকে গলা কেটে হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা নতুন মোড় নিয়েছে। অভিযোগ উঠেছে—ফোরকান হোসেন নিজের স্ত্রী, তিন শিশু কন্যা ও শ্যালককে হত্যার সঙ্গে জড়িত রয়েছেন।

তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কী রয়েছে—সে বিষয়ে এখনো জানা যায়নি। এদিকে ফোরকান পলাতক রয়েছেন।

পারিবারিক কলহের জেরে স্থানীয় রাউতকোনা গ্রামে শুক্রবার (০৮ মে) গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন পারিবারিক কলহের জেরে শুক্রবার গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচ জনকে হত্যার পর পালিয়ে গেছেন ফোরকান।

নিহতদের মধ্যে রয়েছেন—ফোরকানের স্ত্রী, তিন শিশু কন্যা ও শ্যালক।

আজ শনিবার (০৯ মে) ভোরে পলাতক ফোরকান নিহতের স্বজনদের মোবাইল ফোনে খুনের ঘটনা জানান। নিহতদের নাম ও বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত রয়েছে তা শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, বাড়ির ভেতরে যে তিনটি স্থানে মরদেহগুলো পড়ে ছিল। তার প্রতিটি জায়গাতেই মরদেহের পাশে প্রিন্ট করা কাগজ পাওয়া গেছে। এসব কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারে, ফোরকান এর আগে তার স্ত্রীর বিরুদ্ধে থানায় ১০ লাখ টাকা আত্মসাতের একটি অভিযোগ করেছিলেন। ওই অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিলেন তিনি। মরদেহের পাশে পড়ে থাকা ওই অভিযোগের কপিগুলো থেকে এমন তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!