বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পিতার বিরুদ্ধে শিশু সন্তান হত্যার অভিযোগ, পিতার অস্বীকার সরকারের ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত পদ্মায় যুবকের মরদেহ উদ্ধার দুঃস্থদের মধ্যে আহবানের খাদ্য বিতরণ ঈশ্বরদীতে জুলাই যোদ্ধাকে মারধর, থানায় মামলা দায়ের ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান

ঈশ্বরদীতে ছাত্র দল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার।।

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জনের মধ্যে ৩ জন ছাত্রনেতাকে সংবর্ধনা ও পরিচিতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সলিমপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি ইসমাইল হোসেন মোহন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর রহমান তুষার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইল হোসেন, নীরব হোসেন, রুবেল হোসেন, সবুজ হোসেন, তালহা হাসান, ওলিউল ইসলাম, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকাশ হোসেন, জীবন মোল্লাসহ সলিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত উদীয়মান ছাত্রনেতারা।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতাদের মধ্যে মুরসালিন হোসেন রাজন (যুগ্ম সাধারণ সম্পাদক), অনিক হাসান আলম (সহ-সাধারণ সম্পাদক) এবং রাকিব হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক), সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদল—কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, নতুন নেতৃত্ব ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ছাত্রসমাজের অধিকার আদায় ও গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যেখানে নবীন নেতৃত্বকে ঘিরে উপস্থিত সবার মধ্যে ছিল নতুন সম্ভাবনার প্রত্যাশা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!