বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পিতার বিরুদ্ধে শিশু সন্তান হত্যার অভিযোগ, পিতার অস্বীকার সরকারের ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত পদ্মায় যুবকের মরদেহ উদ্ধার দুঃস্থদের মধ্যে আহবানের খাদ্য বিতরণ ঈশ্বরদীতে জুলাই যোদ্ধাকে মারধর, থানায় মামলা দায়ের ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান

জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে ছেলে ও ছেলের বৌ এর নির্মম নির্যাতন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে ছেলে ও ছেলের বৌ এর নির্মম নির্যাতন
স্টাফ রিপোর্টার।। জমি লিখে না দেওয়ায় ছেলে ও ছেলের বউয়ের হাতে নির্মম প্রহারে আহত বৃদ্ধ বাবার নিরাপদে বেঁচে থাকার আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রবিবার সকালে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাগেছে, জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা মো. আব্দুল গণি প্রামানিককে নির্মম নির্যাতন ও প্রহারে রক্তাক্ত করে পাঠানো হয় হাসপাতালে। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। জীবন বাঁচাতে ছেলে মো. উজ্জল প্রামানিক (৪৫) ও ছেলের স্ত্রী কনা খাতুনের (৩৭) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই বৃদ্ধ বাবা। একই কারণে কিছুদিন আগে ছেলে উজ্জল মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে বৃদ্ধ বাবা আব্দুল গণিকে জেল হাজত পর্যন্ত খাটানোর ঘটনা ঘটে।

পাবনা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়া (সাঁকো সংলগ্ন এলাকায়) এই নিষ্টুর ও নির্মম ঘটনাটি ঘটেছে। বৃদ্ধ আব্দুল গণি ওই এলাকার মৃত ইনাজ উদ্দিন ওরফে আফেজ প্রামানিকের ছেলে।

ভুক্তভোগী মো. আব্দুল গনি প্রামানিক জানান, সম্পত্তি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ছেলে উজ্জল ও ছেলের স্ত্রী কনা খাতুন চাপ দিয়ে আসছিলেন। কিন্তু শেষ সম্বল ছেলে উজ্জলের নামে লিখে দিতে অস্বীকৃতি জানানোই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রথমে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে ছেলে উজ্জল তাকে জেল হাজত খাটিয়েছে। এছাড়া হত্যার হুমকি দিয়ে আসছিল।

ঘটনার দিন গত ১১ এপ্রিল পুনরায় জমি লিখে দেওয়ার জন্য ছেলে উজ্জল ও তার স্ত্রী কনা তার ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু তিনি জমি লিখে দিতে অস্বীকার করায় উজ্জল প্রামানিক তাকে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। এ সময় পুত্রবধূ তাকে চেপে ধরে রাখেন। এরপর ঘর থেকে একটি জিআই পাইপ এনে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করেন। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা নিয়ে আপাতত প্রাণে বেঁচে থাকলেও, ছেলে ও ছেলের স্ত্রীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে সামাজিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি । এমনটাই দাবি বৃদ্ধ আব্দুল গণির। নিজের স্ত্রী নাজমা বেগমকে নিয়ে ছেলে ও ছেলের বউয়ের ভয়ে দিন কাটাচ্ছেন তিনি।

এ ব্যাপারে মো. উজ্জল প্রামানিক জানান, জমি নিয়ে বাবার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছে। বিরোধের কারনে ঘরে তালা লাগিয়ে তাকে এখন ঘরে ঢুকতে দিচ্ছে না তার বাবা। তাই তিনি আবারও বাবা আব্দুল গণির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই শফিকুল ইসলাম জানান, এই পিতা ও পুত্রের পাল্টাপাল্টি দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!