বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পিতার বিরুদ্ধে শিশু সন্তান হত্যার অভিযোগ, পিতার অস্বীকার সরকারের ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত পদ্মায় যুবকের মরদেহ উদ্ধার দুঃস্থদের মধ্যে আহবানের খাদ্য বিতরণ ঈশ্বরদীতে জুলাই যোদ্ধাকে মারধর, থানায় মামলা দায়ের ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান

ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার। এর আগে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মতিউর রহমান সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কাছে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ফলাফল ঘোষনা অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ শাহীনা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
এসোসিয়েশন সুত্রে জানা গেছে, ২০২৫ সালে ঈশ্বরদী উপজেলার অর্ধশত কিন্ডার গার্টেন স্কুল থেকে ২য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ৭৭৬ জন শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করে। এতে ট্যালেন্টপুলে ১০৯ ও সাধারণ গ্রেডে ১৫১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈশ্বরদীতে বে-সরকারী ব্যবস্থাপনায় এত বড় একটি বৃত্তি পরীক্ষা সত্যিই কোমলমতি শিক্ষার্থীদের চরম উৎসাহ প্রদান করছে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতির জন্য এই বৃত্তি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ শাহীনা আক্তার বলেন, ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় কিন্ডাগার্টেন স্কুলের পাশাপাশি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ দিলে মেধা বিকাশে আরও একধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে।
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বলেন, স্বচ্ছ ও নিরেপতার সঙ্গে পরীক্ষা গ্রহণের জন্য এবারও এসোসিয়েশনের বাইরে থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়। আশা করছি এসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বর্ণিল আয়োজনের মাধ্যমে অচিরেই পুরস্কার ও সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করা হবে।
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সভাপতি লুৎফর রহমান বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর ব্যানারে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। শতভাগ স্বচ্ছতা ও নিরপেতার মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশাসন ও জনপ্রতিনিধিরা বৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে আমাদের সহযোগীতা ও উৎসাহ প্রদান করেন। ফলাফলে সন্তোস প্রকাশ করে তিনি কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!