শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭ 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

সংঘর্ষের বিষয়ে জানতে চাওয়া হলে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সজিব হাসান দাবি করেন, কলেজে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য তারা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতাও চেয়েছিলেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে শহরের বকুলের মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা নেই।

অন্যদিকে, ছাত্রদলের কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করে বলেন, কলেজে তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। হঠাৎ ১০০-১৫০ জন শিবির কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পাশাপাশি ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয় বলেও তিনি দাবি করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদূর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই ক্যাম্পাস ত্যাগ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্রশিবির-ছাত্রদলের এ সংঘর্ষের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!