বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পিতার বিরুদ্ধে শিশু সন্তান হত্যার অভিযোগ, পিতার অস্বীকার সরকারের ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত পদ্মায় যুবকের মরদেহ উদ্ধার দুঃস্থদের মধ্যে আহবানের খাদ্য বিতরণ ঈশ্বরদীতে জুলাই যোদ্ধাকে মারধর, থানায় মামলা দায়ের ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান

ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ
———-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে তিনচাকা বিশিষ্ট সিএনজি গাড়ি ব্যবসায়ী এনামুল হক (৫০) এর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ উঠেছে। সে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর হাজিপাড়ার মোঃ আরশেদ আলী প্রামাণিকের ছেলে।
অভিযোগকারী ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলার মৃত আব্দুল জলিল শেখের ছেলে মোঃ হাসানুর রহমান বিপ্লব জানিয়েছেন, গত ইংরেজি ২২/৩/২০২৩ তারিখে সিএনজি ব্যবসায়ী এনামুল হক ভালো মানের ৩ টি সচল সিএনজি কিনে দেয়ার কথা বলে তার কাছ থেকে নগদ ৭ লক্ষ টাকা দাবী করে।
 ব্যবসায়ী এনামুল নগদ ৭ লক্ষ টাকা আমার কাছে চাইলে আমি সরল বিশ্বাসে তার বাড়িতে গিয়ে উল্লেখিত পরিমাণ টাকা তার হাতে দিয়ে আসি। এরপর এনামুল টাকা গ্রহণ করে সিএনজি কেনার উদ্দেশ্যে সিরাজগঞ্জ রওনা দেয়। কিন্তু তার আর কোন সন্ধান মেলে না। আমি নিয়মিত খোঁজাখুঁজি করেও তার সাক্ষাৎ লাভে ব্যর্থ হই। তার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে সে উল্টাপাল্টা কথা বলে এবং নানা প্রকার হুমকি ধামকি প্রদর্শন করে।
অবশেষে বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে, উক্ত প্রতারক এনামুল তার নিজ বাড়িতে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে আমি গত ১৭/৪/২০২৬ ইং তারিখ সকালে জয়নগরস্থ তার নিজ বাসভবনে দেখা করতে যায়। সেখানে গিয়ে তার সাথে প্রায় ৩৭ মাস পর স্ব-শরীরে দেখা হলে পাওনা টাকা ফেরত চাই এবং প্রতারণার কারণ জিজ্ঞেস করি।
এতে সে ক্ষিপ্ত হয়ে আমার সাথে মারমুখী আচরণ, নানা প্রকার হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
তাই বাধ্য হয়ে এ ব্যাপারে তিনি ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!