শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ, দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা জামায়াত নেতাকে মারধর করেছে বিএনপির নেতাকর্মী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবী এনপিপির পাবনায় মাদ্রাসা ছাত্রীর রহস্য জনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা? সড়ক দুর্ঘটনায় এমপি আহত ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা, চালক গ্রেফতার ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ঈশ্বরদীতে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ, দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঈশ্বরদীতে মাদ্রাসা  ছাত্রীকে গণধর্ষণ, দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা
——————–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে মাদ্রাসা  পড়ুয়া জামেলা খাতুন (১৫) ও তার দাদি সুফিয়া খাতুন (৭০) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দূবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ ফেব্রুয়ারী’২৬) মধ্যরাতে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জামেলার পিতা জয়নাল আবেদিন খাঁ গতকাল জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ায় বাড়িতে শুধুমাত্র জামেলা ও তার দাদি সুফিয়া ঘুমিয়েছিলো। ধারণা করা হচ্ছে মধ্যরাতে স্বশস্ত্র দূবৃর্ত্তরা ওই বাড়িতে প্রবেশ করে জামেলাকে জোর করে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এসময় তার দাদি সুফিয়া বাধা দিলে তাকে বাড়ির মধ্যেই ধারালো চাকু দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে জামেলাকে টেনেহিচরে বাড়ির অদূরে গমখেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণের পর নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা চলে যায়।

সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত জব্দের পর ময়নাতদন্তের জন্য লাশ দুটি পাবনা মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে এখনো কোন মামলা দায়ের হয়নি তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। যতদ্রুত সম্ভব আসামীদের চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করা হবে।এদিকে সংবাদ পেয়ে পাবনা পুলিশ সুপার আনোয়ারি জাহিদ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি এটি একটি জঘন্যতম ঘটনা বলে উল্লেখ করে জানান খুনের রহস্য উদঘাটন ও জড়িত আসামীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের সকল টিম সক্রিয়ভাবে কাজ করছে।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!