মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর

ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।

ঈশ্বরদী বাজার ও প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন। অভিযান চলাকালে ৩ টি ব্যাবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি’২৬) বিকেলে ঈশ্বরদী বাজারের সোনালী ব্যাংক থেকে এক নম্বর গেট দিয়ে বাজারের ভেতরে বিভিন্ন গলি হয়ে চাঁদ আলীর মোড় পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়। বাজারের ভেতরে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ও মেইনরোডে যানজট নিরসনে ফুটপাত এবং সড়কের অংশ দখলমুক্ত করতে প্রশাসন এ কঠোর ভূমিকা গ্রহণ করে।

এ’ অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, পৌর নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, পৌর সেনেটারী ইন্সপেক্টর আবু কায়ছার সুজা। অভিযান চলাকালে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কর্মকর্তারা, থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১টি মুদি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দুটি ফলের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, ফুটপাত দখল করে অবাধে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এসব অনিয়ম বন্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!