যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ, শোক পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও দোয়া মাহফীল।
২১’র প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে শহরের খাইরুজ্জামান বাবু বাস ট্রামিনাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার,সহকারী পুলিশ সুপার (প্রভিঃ) মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. মুমিনুজ্জামান,ঈশ্বরদী থানার পরিদর্শক( তদন্ত)মোঃ জামাল উদ্দীন, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন।
পরে একে একে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঈশ্বরদী উপজেলা প্রশাসন, ঈশ্বরদী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ও পৌর বিএনপি, পাকশী হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি দপ্তর,ঈশ্বরদী প্রেসক্লাব, সচেতন নাগরিক সমাজ, আনসার ভিডিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব শ্রেণি পেশার মানুষ।
সকাল ১০ টায় ঈশ্বরদী উপজেলা জামায়াত শহরে শোক র্যালী বের করে।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামানিক, পৌর জামায়াতের আমির গোলাম আজম খান অংশ নেন।
সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
ঈশ্বরদী মডেল মসজিদ হল রুমে ইসলামিক ফাউণ্ডেশন ঈশ্বরদী শাখা এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল।
এছাড়া নবনির্বাচিত সংসদ সদস্য আবু তালেব মন্ডল ঢাকা জামায়াতের মহাসমাবেশে যাওয়ার পথে মৃত্যুবরণকারী ঈশ্বরদীর চরমিরকামারীর মোস্তাফিজুর রহমান কলম -এর কবর জিয়ারত এবং পরিবারের খোঁজখবর নেন।
উল্লেখ্য,স্বাধীনতা উত্তরকালে এই প্রথম জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুর্নাঙ্গ কর্মসূচির মধ্য দিবসটি পালন করা হলো।
ঈশ্বরদীর সর্বত্র শোকের আবহে পবিত্র রমজানের পবিত্রতা অক্ষুন্ন রেখে দিবসটি পালন করা হলো।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।